চটপটি মসলা গুঁড়া
Chatpati Masala Powder
১৫টি ঝাঁঝালো দেশি বিদেশী মসলা ও পারফেক্ট কন্বিনেশনে তৈরী করা হয়েছে খাজা আজমেরী চটপটি মসলা গুঁড়া ।
চটপটি মসলাঃ-
আমাদের স্পেশাল চটপটি মসলার মিশ্রণে চটপটি, ফুচকা ও ভেলপুরী তৈরী করুন বাড়ীতে বসেই উপভোগ করুন সেরা চটপটিওয়ালার হাতের ঘ্রাণ ও স্বাদ অতুলনীয় করে তুলবে। বিদেশী মসলার কোম্পানীগুলোর সাথে কম্পেয়ার করুন আমাদের চটপটি মসলাটি ব্যবহার করে। চটপটি, ফুচকা ও ভেলপুরী লাভারদের জন্যই আমাদের মসলাটি দারুন কারিশমা, স্বাদ ঘ্রাণ পাবেন। যা আপনি প্রসংসিত হবেন। ইনশাআল্লাহ
উপাদান : টালা জিরা, টালা ধনিয়া, শুকনা মরিচ, কালো গোল মরিচ, মিস্টি জিরা, লবঙ্গ, দারচিনি, আদাগুঁড়া, কালোজিরা, আজওয়াইন বিট লবণসহ আরো হোমমেড কিছু ইন্গ্রিডিয়ানটস ব্যবহার করা হয়েছে।
উপকরণ :
ডাবলি ডাল (আধা কেজি) ও আলু (২৫০ গ্রাম) সেদ্ধ করে, খাজা আজমেরী চটপটির মসলা (২ টেবিল চামচ), জিরার গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ ও শসা কুচি মিশিয়ে টক দই বা তেঁতুলের টক দিয়ে সহজেই মজাদার চটপটি আপনিই তৈরী করুন। উপরে সেদ্ধ ডিম ও ফুচকা গুঁড়া ছড়িয়ে পরিবেশন করুন।
• ডাল: ডাবলি ডাল (সারারাত ভিজিয়ে রাখা) – ২ কাপ
• আলু: ৩-৪টি (সেদ্ধ করে কিউব করা)
• মসলা: আমাদের স্পেশাল চটপটির মসলা ২ টেবিল চামচ, জিরা ও ধনে গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ কুচি স্বাদমতো
• সালাদ: পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি
• টপিং: ডিম সেদ্ধ কুচি, ফুচকা গুঁড়া
• টক: তেঁতুল গোলা পানি, বিট লবণ ও চিনি ও চটপটি মসলা ১ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালী:
১. ভিজিয়ে রাখা ডাল ও আলু একসাথে পর্যাপ্ত পানি ও সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করুন যতক্ষণ না ডাল নরম হয় ।
২. কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা হালকা ভেজে সেদ্ধ ডাল ও আলু দিয়ে দিন।
৩. চটপটির মসলা, জিরার গুঁড়া ও কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে মাখামাখা করুন।
৪. নামানোর আগে ধনেপাতা ও সামান্য ফুচকা গুঁড়া ছিটিয়ে দিন।
৫. বাটিতে চটপটি নিয়ে উপরে পেঁয়াজ, শসা, টমেটো, ডিম ও টক দিয়ে পরিবেশন করুন।
টিপস:
• ফুচকার টক বানানোর সময় এই মশলা ১-২ চামচ ব্যবহার করলে স্বাদ দোকানের চেয়েও ভালো হবে।



















Reviews
There are no reviews yet.