Azha Gold Beef Masala
31টি ঝাঁঝালো দেশি বিদেশী মসলার পারফেক্ট কন্বিনেশনে কোরবানী গরুর মাংসের জন্য প্রতি বছর ১ মাসের জন্য আযহা গোল্ড বীফ মসলাটি প্রস্তুত করি। এই মসলায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী ঘ্রাণ ৮০% পাবেন। স্পেশাল বীফ, চনার ডাল, কালাভুনাসহ, নেহেরী, চিকেন, মাটনসহ যেকোন স্পেশাল মাংস রান্নায় ব্যবহার করুন।
৩১ পদ আযহা গোল্ড বীফ মসলা :
চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের ঝাঝালো ও সুগন্ধি মশলার মিশ্রণ যা মূলত গরুর মাংসের স্বাদ ও ঘ্রাণ অতুলনীয় করে তোলে। আমাদের ৩১ পদ আযহা গোল্ড বীফ মসলাটি আপনার প্রতিটি রান্নায় যোগ করবে শাহী ঘ্রাণ ও স্বাদ, যা আপনি প্রসংসিত হবেন। ইনশাআল্লাহ
আযহা গোল্ড বীফ মসলার উপাদান ও বৈশিষ্ট্য:
উপাদান : শাহী এলাচ, শাহী জিরা, কাবাবচিনি, জয়ফল, যত্রিক, সবুজ এলাচ, চিকন জিরা, স্টার এনিস, রাধুনী, লবঙ্গ, আজওয়াইন, কালো মরিচ, সাদা গোল মরিচ, মিস্টি জিরা, পাঁচপোড়ন, পোস্তদানা, দারচিনি, তেজপাতা, যষ্টি মধু, আদাশুট, পিপুল, ধনিয়া ৫% সহ আরো হোমমেড কিছু ইন্গ্রিডিয়ানটস ব্যবহার করা হয়েছে।
ব্যবহার বিধি:
১ কেজি গরুর মাংসে মাত্র ১ টেবিল চামচ দিয়ে মেরিনেট করুন, রান্নার মাঝে ১ চা চামচ ব্যবহার করুন।
৩১ পদ আযহা গোল্ড বীফ মাংস রান্নার প্রক্রিয়া:
উপকরণ: হাড্ডি ও চর্বিযুক্ত গরুর মাংস (১ কেজি), পেঁয়াজ কুচি (১ কাপ), আদাবাটা (১ টেবিল চামচ), রসুন বাটা (১ টেবিল চামচ), হাটহাজারী মরিচের গুঁড়া (১ টেবিল চামচ), হলুদের গুঁড়া (১ চা চামচ), জিরা ও ধনে গুঁড়া (১ টেবিল চামচ), আযহা গোল্ড বীফ মসলা (১.৫ টেবিল চামচ) ও পরিমানমতো সরিষার তেল।
1.ম্যারিনেশন: মাংসের সাথে দই, আদা, রসুন, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ এবং অন্যান্য মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রান্না করুন।
2.কষানো: সরিষার তেলে পেঁয়াজ বেরেস্তা করে মশলা মাখানো মাংস দিয়ে দিন। উচ্চ তাপে ১০-১৫ মিনিট কষান।
3.রান্না: ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। প্রয়োজন হলে অল্প গরম পানি দিন।
4.ফিনিশিং: চর্বি গলে তেল উপরে ভেসে উঠলে এবং মাংস নরম হলে নামিয়ে নিন।
আমাদের শপ থেকেই কেন মসলাটি কিনবেন:
* বিশুদ্ধতা ও মানের গ্যারান্টি: আমরা সর্বোচ্চ কোয়ালিটির এ গ্রেড মসলা সংগ্রহ করে, ঝেঁড়ে, ধুঁয়ে, রোদে শুকিয়েই ৩১ পদ আযহা গোল্ড বীফ মসলা প্রস্তুত করি। ঘরে বসে উপভোগ করবেন বাবুর্চীর হাতের স্পেশাল গুরুর মাংসের ঘ্রাণ ও স্বাদ।
* কোনো রং বা ক্যামিকেল বা প্রিজারভেটিভ ব্যবহার করিনাই।
* সহজ ক্রয় প্রক্রিয়া: আমাদের ওয়েবসাইট থেকে সহজেই এই আযহা গোল্ড বীফ মসলাটি অর্ডার করতে পারবেন। এবং দ্রুতই হোম ডেলিভারীতে আপনার কাছে পৌছে দিবো।
* বিশ্বস্ত গ্রাহক সেবা: আমাদের গ্রাহক সেবা সর্বদা প্রস্তুত আছে আপনাকে সেরা সেবা প্রদান করতে, এবং আপনার সন্তুষ্টি নিশ্চিত












Reviews
There are no reviews yet.