About

আস্সালামু আলাইকুম
আমি আরিফ সিকদার। দীর্ঘ ৮ বছর ধরে (২০১৮ সাল থেকে) চট্টগ্রাম শহরে সততা ও নিষ্ঠার সাথে এ-গ্রেড, মানসম্মত, শতভাগ ভেজালমুক্ত গুঁড়া মসলা দেশের বাইরের কোম্পানীগুলোর সাথে কম্পেয়ার করে প্রস্তুত করে আসছি। প্রত্যন্ত অঞ্চল, কৃষক পর্যায় ও গৃহস্থদের কাছ থেকে নিজ দায়িত্বে বাছাইকৃত গোটা মসলা সংগ্রহ করি। এরপর নিজস্ব তত্ত্বাবধানে প্রতিটি ধাপ—পরিষ্কার করা, ধুঁয়ে, রোদে শুকানো ও প্রক্রিয়াজাতকরণ—অত্যন্ত যত্ন ও পরিচ্ছন্নতার সাথে সম্পন্ন করা করছি। আমি কোয়ালিটির সাথে কখনোই কম্প্রোমাইজ করিনি, ভবিষ্যতেও করবও না। ইনশাআল্লাহ।

আমি কথা দিচ্ছি—আপনাদের সন্তুষ্টিই আমার অগ্রাধিকার। তাই সবসময়ই সর্বোচ্চ কোয়ালিটির গুঁড়া মসলা, রিজেইনেবল প্রাইজে মাত্র ১০% প্রফিটে আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ।

অক্লান্ত পরিশ্রম, হালাল উপার্জনের নিয়ত ও শতভাগ সততার মাধ্যমে আমি ভেজালমুক্ত, খাঁটি ও স্পেশাল গুঁড়া মসলা প্রস্তুত করছি। নিশ্চিন্তে অর্ডার করুন। যদি কখনো আমার কথার সাথে প্রোডাক্টের মানের অমিল পান, তাহলে ০১৯৮১১৬৬৩৫৫ নম্বরে ফোন করুন। পণ্য ফেরত নেওয়ার জন্য দ্রুত আমার ডেলিভারীম্যান আপনার কাছে পৌঁছে যাবে। কারণ আমি বিক্রিত পণ্য ফেরতের ক্ষেত্রে কখনোই তালবাহানা বা অজুহাত করিনি—ভবিষ্যতেও করব না।

যারা পরিবারের সুস্বাস্থ্য নিয়ে সচেতন, শতভাগ ভেজালমুক্ত ও খাঁটি মসলা খুঁজছেন—এই উদ্যোগ মূলত তাঁদের জন্যই।

সত্ নিয়ত ও নিরলস পরিশ্রমের মাধ্যমে আপনাদের বিশ্বাস ধরে রাখাই আমার লক্ষ্য। আমার খাজা আজমেরী গুঁড়া মসলা থেকে যিনি ১বার অর্ডার করেছেন, তিনিই হয়েছেন আমার রিপিট ও পার্মানেন্ট কাস্টমার। তাই আপনিও ১বার নির্ভয়ে, নির্ধিদ্বায় অর্ডার করে ট্রাই করুন আমার স্পেশাল গুঁড়া মসলা, হোম ডেলিভারিতে আপনার দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন, আমার কোথাও কোনো ২য় শাখা নেই।

আপনার মুনাজাতে আমার নামটিও রাখুন।

আরিফ সিকদার
পরিচালক
খাজা আজমেরী গুঁড়া মসলা
ফিরোজশাহ, চট্টগ্রাম।